মুসলিম মিশন কলেজের রজতজয়ন্তী উৎসবের প্রস্তুতি শুরু
নিজস্ব প্রতিবেদক ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০২৭ সালে ২৫ বছর পূর্ণ করবে। আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন সারা দিনব্যাপী এ উৎসব হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজচিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধন চালু হবে। নিবন্ধন ফি ২০০২ থেকে ২০২০ সালের শিক্ষার্থী ও...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০২৭ সালে ২৫ বছর পূর্ণ করবে। আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন সারা দিনব্যাপী এ উৎসব হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজচিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধন চালু হবে। নিবন্ধন ফি ২০০২ থেকে ২০২০ সালের শিক্ষার্থী ও তাঁদের স্বামী-স্ত্রীর জন্য ১ হাজার ৫০০ টাকা, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫০০ টাকা এবং ২০২১ সালের পর থেকে বর্তমান শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা। নিবন্ধনকারীদের জন্য থাকবে গিফট হ্যাম্পার।
সম্মেলনে আয়োজকেরা কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।