ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার, আদালতে কারাদণ্ড

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  ■

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।  রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএনসির জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টিকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।