নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার রাতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার ওই কিশোরী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত। কিশোরীর ভাষ্য, গত ১৯ নভেম্বর অজ্ঞাত এক নারী ভালো বেতনে বিউটি পার্লারে চাকরির কথা বলে তাকে দৌলতদিয়ায় নিয়ে আসেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূরের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়। সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে কিশোরী পালিয়ে যৌনপল্লী-সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয়। স্থানীয়দের দাবি, পালানোর সময়...
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ
বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার রাতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার ওই কিশোরী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত। কিশোরীর ভাষ্য, গত ১৯ নভেম্বর অজ্ঞাত এক নারী ভালো বেতনে বিউটি পার্লারে চাকরির কথা বলে তাকে দৌলতদিয়ায় নিয়ে আসেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূরের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে কিশোরী পালিয়ে যৌনপল্লী-সংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয়। স্থানীয়দের দাবি, পালানোর সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূর ও তাঁর লোকজন তাকে ধাওয়া করেন। উদ্ধারের আকুতি শুনে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে।
থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আটক কোহিনূরকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।