ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুরে ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের কারীর হাট এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী কারীর হাট থেকে সদরপুরের দিকে যাওয়ার পথে চলন্ত ইজি বাইক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফারদিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, ‘ইজি বাইকের ধাক্কায় একজন মাদরাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়স্পর্শী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।