ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Doinik Kumar
নভেম্বর ২৮, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চরভদ্রাসন বাজারের অলিগলি ঘুরে  বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ ও সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। বিক্ষোভ কর্মসূচিতে  “তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “ আপা আপা করিস না, আপা তোদের আইবো না” এ ধরনের স্লোগানের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জাফর। এছাড়া নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে লকডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান জানান দেন।
এ বিক্ষোভ কর্মসূচীতে উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান সিকদার, এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা, কে. এম ওবায়দুল বারী দীপু, আঃ কুদ্দুস আলী, মোঃ নুরুজ্জামান মোল্যা, আব্দুল কাদের মাষ্টার, মোহাম্মদ আলী মৃধা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, যুবদল নেতা মোস্তফা মোল্যা, কৃষক দলের সভাপতি মোঃ কামরুজ্জামান ফিরোজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা, কলেজ শাখার সভাপতি আলামিন মোল্লা, শামিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশিদ আল ফারুকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। বিক্ষোভ মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।