নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোলট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দলটির নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষীরোদ বিশ্বাসের তিনটি ঘর, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি ঘর, চারটি দোকান ও একটি পোলট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি ঘর এবং ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িতে হামলা হয়। ক্ষীরোদ বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সংখ্যালঘু হওয়ার কারণে তাঁদের ওপর...
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোলট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দলটির নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষীরোদ বিশ্বাসের তিনটি ঘর, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি ঘর, চারটি দোকান ও একটি পোলট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি ঘর এবং ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িতে হামলা হয়।
ক্ষীরোদ বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সংখ্যালঘু হওয়ার কারণে তাঁদের ওপর হামলা হয়েছে। পরিবারগুলো আতঙ্কে আছে। থানায় মামলা হয়নি।
কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।