ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ : শিক্ষার পরিবেশ উন্নয়নে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশে ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের মধ্যে তিনটি প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের মেরামত-সংস্কার কাজে ৬০ লাখ টাকা রাখা হয়েছে। ভবন নির্মাণের জন্য মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালপোহা উচ্চ বিদ্যালয় এবং বোয়ালমারী উপজেলার খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয়কে ১ কোটি ৫৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

এ ছাড়া মেরামত-সংস্কার কাজের জন্য মধুখালীর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, আশাপুর আলিম মাদরাসা, বোয়ালমারীর রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসাকে ১৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংসদ সদস্যের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ স্বচ্ছভাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী যেন সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। কাজ সম্পন্ন হলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।