ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে ইউসুফ আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Doinik Kumar
আগস্ট ১৭, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো. মেজবাহ উদ্দিন ■

ফরিদপুরের চরভদ্রাসনে নির্যাতনের পর বিষ খাইয়ে কৃষক ইউসুফ আলী শেখকে (৫৫) হত্যার ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তাঁরা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিয়ে পরে আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন।

আয়োজকদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হলেও বাকিদের ধরতে পুলিশ নিষ্ক্রিয়। এ ছাড়া নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারের দাবিও জানান তাঁরা।

চরহাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম বলেন, “এই এলাকায় আগে কোনো খুন হয়নি। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এনামুল হক জানান, বাকি আসামিদের গ্রেফতারে জোরালো প্রচেষ্টা চলছে এবং নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের অন্য একটি দল কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।