নিজস্ব প্রতিবেদক ফরিদপুরের মধুখালীতে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গিয়ে ফালায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর বুদ্ধিশ্বর (বয়স উল্লেখ নেই) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুদ্ধিশ্বর মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত ভজোরাম সিকদারের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বিকেল তিনটার দিকে জমিতে পাওয়ার টিলার চালানোর সময় অসাবধানতাবশত তাঁর হাত ও পেট যন্ত্রটির ফালায় লেগে যায়। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং পেট কেটে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালীতে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে গিয়ে ফালায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর বুদ্ধিশ্বর (বয়স উল্লেখ নেই) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুদ্ধিশ্বর মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত ভজোরাম সিকদারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বিকেল তিনটার দিকে জমিতে পাওয়ার টিলার চালানোর সময় অসাবধানতাবশত তাঁর হাত ও পেট যন্ত্রটির ফালায় লেগে যায়। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং পেট কেটে যায়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মধুখালী থানা-পুলিশ আইনগত প্রক্রিয়া চালাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।