গাজীপুরে ৫ লাখ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করলেন শহিদুল ইসলাম বাবুল
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী কৃষকদল। শুক্রবার গাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাবুল স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা, হাঁস-মুরগির বাচ্চা, সার এবং প্রয়োজনীয় কৃষি ওষুধ বিতরণ করেন। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে কৃষকদের এমন সহায়তা কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল বৃক্ষরোপণই নয়, সারা দেশে কৃষকদের পুনর্বাসন ও মান...
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশজুড়ে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী কৃষকদল। শুক্রবার গাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাবুল স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা, হাঁস-মুরগির বাচ্চা, সার এবং প্রয়োজনীয় কৃষি ওষুধ বিতরণ করেন। এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে কৃষকদের এমন সহায়তা কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল বৃক্ষরোপণই নয়, সারা দেশে কৃষকদের পুনর্বাসন ও মান উন্নয়নে পর্যায়ক্রমে এ ধরনের কৃষি উপকরণ বিতরণ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।