বেলায়েত হোসেন, বোয়ালমারী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার আয়োজনে সক্রিয় ভূমিকা রাখছেন শেখর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া। মঙ্গলবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত সার্বজনীন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। প্রতিটি মণ্ডপে ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশলবিনিময় এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে যান মুকুল মিয়া। পূজা উদযাপনের ব্যয় নির্বাহে মণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। মণ্ডপ পরিদর্শনকালে মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া বলেন, "উৎসব যার যার, ধর্ম যার যার—কিন্তু আনন্দ সবার। শেখর ইউনিয়ন সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।" পূজা উদযাপনে...
বেলায়েত হোসেন, বোয়ালমারী
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার আয়োজনে সক্রিয় ভূমিকা রাখছেন শেখর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া।
মঙ্গলবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত সার্বজনীন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। প্রতিটি মণ্ডপে ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশলবিনিময় এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে যান মুকুল মিয়া। পূজা উদযাপনের ব্যয় নির্বাহে মণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
মণ্ডপ পরিদর্শনকালে মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া বলেন, “উৎসব যার যার, ধর্ম যার যার—কিন্তু আনন্দ সবার। শেখর ইউনিয়ন সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।”
পূজা উদযাপনে কোনো প্রয়োজন দেখা দিলে তিনি এবং তাঁর কর্মীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন মুকুল মিয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং পূজা কমিটির নেতৃত্ব তাঁর সাথে উপস্থিত ছিলেন। মণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁর প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।