ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেবিএবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হলেন ওবায়েদ

Doinik Kumar
নভেম্বর ৩, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) সাবেক এজিএস ওবায়দুর রহমান ওবায়েদ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ২ নভেম্বর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহানের স্বাক্ষরে সংগঠনটির ২৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে ওবায়দুর রহমানকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

ওবায়েদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদক ছিলেন। এর আগে তিনি জেবিএবির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওবায়েদ। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ সংগঠনে তাঁকে সহসভাপতির দায়িত্ব দেওয়ায় তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ফরিদপুরের সন্তান ওবায়দুর রহমান বর্তমানে সাউথইস্ট ব্যাংকে সিনিয়র নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।