নিজস্ব প্রতিবেদক ফরিদপুর জেলা পরিষদের সহযোগিতায় ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম এই কর্মসূচি বাস্তবায়ন করে। শনিবার বেলা ১২টায় হাওলাদারকান্দি মাদ্রাসা ঘাট থেকে নুর উদ্দিন সরদারকান্দি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ৫০০টি তালবীজ রোপণ করা হয়। পরে মহিলা মাদ্রাসা মাঠে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ২০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদরপুর পরিবেশ ফোরামের আহ্বায়ক কবির হোসাইন, ক্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রমুখ। মনিরুজ্জামান মনির বলেন, প্রতিবছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানি ঘটে। চরাঞ্চলের মানুষও এ ঝুঁকিতে রয়েছেন। তাই চরে...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা পরিষদের সহযোগিতায় ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম এই কর্মসূচি বাস্তবায়ন করে। শনিবার বেলা ১২টায় হাওলাদারকান্দি মাদ্রাসা ঘাট থেকে নুর উদ্দিন সরদারকান্দি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ৫০০টি তালবীজ রোপণ করা হয়।
পরে মহিলা মাদ্রাসা মাঠে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ২০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদরপুর পরিবেশ ফোরামের আহ্বায়ক কবির হোসাইন, ক্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ প্রমুখ।
মনিরুজ্জামান মনির বলেন, প্রতিবছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানি ঘটে। চরাঞ্চলের মানুষও এ ঝুঁকিতে রয়েছেন। তাই চরে তালগাছের সংখ্যা বাড়াতে তালবীজ রোপণ করা হচ্ছে।
নাসির উদ্দিন সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।