মো. মেজবাহ উদ্দিন
ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দুইজন পানির মটর চোরকে গ্রেফতার করে কোর্টে চালান করেছেন। এ সময় পুলিশ তিনটি চোরাই মটর জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- শাকিল বেপারী (২৫) ও রতন খান (৩৫)। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলীর নেতৃত্বে এসআই গোলাম হোসেন খান উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅযোধ্যা হাজীডাঙ্গী গ্রামের আঃ কাদের খানের ছেলে রতন খানের বাড়ীতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মটর সহ তাকে গ্রেফতার করেন। এর আগে উপজেলা সদরের বিএস ডাঙ্গী গ্রাম থেকে শাকিল বেপারীকে গ্রেফতারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চোরই মটরের সন্ধান নেন। এ ব্যপারে সোহরাব হোসেন (৬০) নামক এক ক্ষতিগ্রস্থ পরিবার বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, গত ২১ অক্টোবর উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সোহরাব হোসেনের নির্মানাধীন বিল্ডিংয়ের নিচতলা হতে একটি পানির মটর চুরি হয়। গত ৩ নভেম্বর উক্ত নির্মানাধীন বিল্ডিংয়ের আশখপাশ দিয়ে শাকিল বেপারী ঘুরাফেরা করতে থাকে। এ সময় এলাকার লোকজন সন্দেহ করে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ শাকিল বেপারীকে জিজ্ঞাসাবাদ করলে পাঁচটি চোরাই মটরের কথা সে স্বিকার করেন। উক্ত পানির মটর চোরের দেওয়া তথ্যমতে ওই রাতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি পানির মটর সহ অপর আসামীকে গ্রেফতার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
