ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনভোগান্তি কমাতে সমন্বিতভাবে কাজ করতে হবে : চৌধুরী নায়াব  ইউসুফ

Doinik Kumar
মে ১৭, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় ঈদকালীন সময়ে জেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জনসাধারণের সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে কোরবানির পর দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ ও পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।
ফরিদপুর শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদের সময় মানুষের ভোগান্তি কমাতে সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পরিচ্ছন্ন শহর বজায় রাখা আমাদের অন্যতম অগ্রাধিকার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এ ছাড়া ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নিয়ে তাদের মতামত ও ঈদকেন্দ্রিক পরিকল্পনা তুলে ধরেন।
প্রশাসনের বক্তব্য ও ভবিষ্যৎ করণীয়:
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম জানান, ঈদুল আজহা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। পশুর হাটের নিরাপত্তা, চামড়া চোরাচালান রোধ এবং দ্রুত বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কার্যকর থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।