নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। এছাড়াও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় বিগত এপ্রিল মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা, শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
