মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ কবির খান (৫২) কে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুন্সিরচর বাজার থেকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করেন থানা পুলিশ। এ সময় উক্ত আ’লীগ নেতা তার লাঠিয়াল বাহিনী দিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশদের কিলঘুষি ও লাঠি সোটার আঘাত করে হ্যান্ডক্যাপ পড়া অবস্থায় আ’লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় চরভদ্রাসন থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জল হোসেন। ঘটনার পর আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আ’লীগ নেতা কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের মেঝ ছেলে। মঙ্গলবার কবির খানের সাথে যোগাযোগ করতে বার বার ফোন করলেও সে মুঠোফোন রিসিপ করে নাই।
চরভদ্রাসন থানার ওসি ছুটিতে থাকায় থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, উক্ত আ’লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা ও বহু অভিযোগ রয়েছে। গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পার হয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর নামক একটি বাজারে ওঁৎ পাতে পুলিশ। পুলিশ আসামীর হাতে হ্যান্ডক্যাপ পড়ানো মাত্রই সে ধ্বস্তা ধ্বস্তি শুরু করে। এ সময় কবির খানের সৌরচিৎকারে ২০/২৫ জনের লাঠিয়াল বাহিনী ছুটে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত নেতার লোকজন কিল ঘুষি ও লাঠির আঘাতে পুলিশদের নিলাফুলা ও রক্তাক্ত জখম করে এবং হ্যান্ডক্যাপ পড়া অবস্থায় আ’লীগ নেতা কবির খানকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রগুলো জানায়, আ’লীগ সরকারের আমলে কবির খান বহু ভুমিহীনদের জমি জবর দখল করে আজও ভোগ করে চলেছে। তার নিজস্ব লাঠীয়াল বাহিনী রয়েছে। উক্ত লাঠিয়াল বাহিনী দিয়ে সে চর দখল, বৃক্ষ বাগান দখল করে জুলুমের রাজত্ব কায়েম করেছে বলে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে। সে বিগত ১৭ বছরে দিয়ে চরাঞ্চলের প্রায় ৭শ’ বিঘাত উর্বরা ফসলি জমি দখল করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এছাড়া উক্ত আ’লীগ নেতার বাড়ীর পাশে মুন্সির চর নামক একটি গ্রামে ভুমিহীনদের জমির ওপর বাজার নির্মান করে সে প্রায় অর্ধশত দোকান পাটের মালিক হয়েছে। কবির খানের নামে ভুমি দস্যুতা, জবর দখল, এলাকার নিরীহদের মারপিট ও বিষ্ফোরক সহ সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলেও জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
