নিজস্ব প্রতিবেদক ■
ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ আবু কাওসার সবুজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুজয় কুমার বিশ্বাস, মোঃ পিকুল মিয়া, মোঃ অলি বেপারী, মুন্না ফকির, রাসেল শেখ এবং মোঃ সুমন মোল্লা। তারা সবাই ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা ও টেপাখোলা এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের তল্লাশি করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
