মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত ইউএনও সুরাইয়া মমতাজের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার বিকাল ৩টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন| এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ|
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন| সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপি নেতা মোঃ কুদ্দুস আলী, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ&ফর হোসেন জাফর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক কাউছার খান, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও লিয়াকত আলী লাভলু প্রমূখ|
এ মতবিনিময় সভার বক্তারা উপজেলার বাজার মনিটরিং, অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি, বখাটেপনা, বেপড়োয়া মোটরযান চলাচল ও মাদকের ছড়াছড়ির মত সমস্যাগুলো নবাগত ইউএনও’র কাছে তুলে ধরেন| আর উপজেলার চলমান সমস্যাগুলো সমাধানের জন্য নবাগত ইউএনও সকলের সহায়তা কামনা করেন|
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
