ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা

Doinik Kumar
মার্চ ১১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

38

আল আমীন খোকন, রাজবাড়ী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা পরিষদের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি সড়ক ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআইডব্লিউটিএ ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।