ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক বন্দির মৃত্যু

Doinik Kumar
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

56

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ জেলা কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে।

মৃত বন্দির নাম কুদ্দুস জমাদ্দার (৬০)। তিনি গোপালগঞ্জ জেলার মানিকহার চরপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন জমাদ্দারের ছেলে। তার কয়েদী নম্বর- ২৭০৫/এ।
কারা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে হাজির হন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ২৭ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর সনদ অনুযায়ী, তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিওজেনিক শক উইথ আনস্টেবল এনজাইনা, ডায়াবেটিস মেলিটাস (DM) ও সিওপিডি (COPD)’ উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজুর জন্য ফরিদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ সাদ্দাম হোসাইনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সুরতহাল ও ময়নাতদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।