ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেছেন, আমি পায়ে হেঁটে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছি। শতভাগ আচরণবিধি মেনে চলছি, কিন্তু অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি হাট বাজার ও গ্রামে ঘুরে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি। আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা-সমাবেশ মিছিল করতে চাই না, আমি চাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করতে। আর এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছি মানুষের কাছাকাছি। তিনি আরও বলেন, আমি এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা...
20
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেছেন, আমি পায়ে হেঁটে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছি। শতভাগ আচরণবিধি মেনে চলছি, কিন্তু অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি হাট বাজার ও গ্রামে ঘুরে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
আরিফুর রহমান দোলন বলেন, আমি সভা-সমাবেশ মিছিল করতে চাই না, আমি চাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করতে। আর এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছি মানুষের কাছাকাছি।
তিনি আরও বলেন, আমি এই আসনের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে চাই, আমি চাই কোনো মানুষ যেনো হয়রানিমূলক মামলার শিকার হয়ে ভোগান্তিতে না পড়ে।
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বিষয়টি গুরুত্ব দেবেন বলে আশা করি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।