ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Doinik Kumar
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

39

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিস, বালিয়াকান্দি, রাজবাড়ীর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদ ও জেলা নির্বাচন অফিসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব, উপজেলা কৃষি অফিসার রতন কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসাররা।

প্রশিক্ষণে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের সহায়তা, নির্বাচন আচরণবিধি প্রতিপালন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আত্মবিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।