ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশন কোনো চাপে নেই : ইসি আনোয়ারুল

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

42

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের মতো নির্বাচন কমিশনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘একটি কমিশনের জীবনে একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে।

কোনো কমিশনই পূর্ববর্তী কোনো নির্বাচনের অভিজ্ঞতা সরাসরি ব্যবহারের সুযোগ পায় না। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলো ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন আরো সমৃদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘কমিশন নিয়মিতভাবে ছোটখাটো সমস্যার সমাধান করে যাচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সংকটের সম্মুখীন হয়নি।

বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আপিল শুনানির পর এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামীতে একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা শুনানিতে যেভাবে যুক্তিতর্ক ও নিজেদের অবস্থান তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন বিশ্বাস করে।’

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।