ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

46

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি, সদরপুর সদর ও নয়রশিসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে ১০ জন আহত হন।

কুকুরটির কামড়ে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন স্থানীয়রা।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে আমাদের হাসপাতালে ৯ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার বলেন, ‘কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।