ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিটন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
