ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন

Doinik Kumar
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের জেলা ও দায়রা জজ ১ম আদালত গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। বিচারক মোহাম্মদ বদিউজ্জামান রায়ে আসামি আতিয়ার রহমান তালুকদার (২৮) ও তাঁর মা রাহেলা বেগমকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড। আতিয়ারের বাবা খলিলুর রহমান তালুকদার (৫৫) খালাস পেয়েছেন। রায়ের সময় আতিয়ার পলাতক ছিলেন। রাহেলা বেগম ও খলিলুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালে আতিয়ারের সঙ্গে সুমির বিয়ে হয়। বাদী সুমির ভাই সরোয়ার মোল্যা (৪৫) অভিযোগ করেন, সুমি অন্তঃসত্ত্বা হলে আতিয়ার তাঁকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এরপর স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে সুমিকে নির্যাতনের অভিযোগ ওঠে। ২০১১ সালের ১১ মে সকালে কেশরাইল গ্রামে শ্বশুরবাড়ির একটি ঘরের পালংকের ওপর সুমির মরদেহ পাওয়া যায়। পরে বোয়ালমারী থানায় মামলা হয়।

আদালতের অতিরিক্ত পিপি চৌধুরী জাহিদ হাসান বলেন, প্রায় ১৫ বছর পর এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।