ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিলপুটিয়ায় ফিরল পালকিতে বরযাত্রার হারানো ঐতিহ্য

Doinik Kumar
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামে বিয়ের আয়োজনে ফিরেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে বরযাত্রা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) এই গ্রামের সাব্বির ইসলাম বিয়ের আসরে যান পালকিতে চড়ে।

সাব্বির ইসলাম বিলপুটিয়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। আধুনিক যানবাহনের বদলে তিনি বেছে নেন পালকি। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পালকিতে বরযাত্রার দৃশ্য দেখতে অনেকে ভিড় করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণা করেন।

সাব্বিরের বাবা রবিউল ইসলাম বর্তমানে পার্শ্ববর্তী জয়দেবপুর গ্রামে বাস করেন। তবে ছেলের বিয়েতে বিলপুটিয়ার শেকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা ধরে রাখতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আধুনিকতার ছোঁয়ায় পালকিতে বরযাত্রার প্রচলন এখন প্রায় বিলুপ্ত। তাই পুরোনো ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সাব্বির এমন সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় গ্রামবাংলার বিয়েতে পালকিতে বরযাত্রা ছিল খুবই পরিচিত দৃশ্য। কালের বিবর্তনে তা প্রায় হারিয়ে গেছে। সাব্বিরের এই আয়োজনে যেন ফিরে এল সেই পুরোনো দিনের আবহ। ব্যতিক্রমী এই বরযাত্রা ঘিরে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।

গ্রামবাংলার সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনল ঐতিহ্যবাহী এই পালকিতে বরযাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।