নিজস্ব প্রতিবেদক এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। আজ মঙ্গলবার সকালে তিনি তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন। সফর উপলক্ষে দেওয়া এক বার্তায় শহিদুল ইসলাম বাবুল বলেন, “আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হব, ইনশাআল্লাহ।” সফর সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। এপিএ এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে গঠিত একটি আন্তর্জাতিক সংসদীয় ফোরাম। সদস্য দেশগুলোর মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই...
নিজস্ব প্রতিবেদক
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। আজ মঙ্গলবার সকালে তিনি তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন।
সফর উপলক্ষে দেওয়া এক বার্তায় শহিদুল ইসলাম বাবুল বলেন, “আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হব, ইনশাআল্লাহ।”
সফর সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এপিএ এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে গঠিত একটি আন্তর্জাতিক সংসদীয় ফোরাম। সদস্য দেশগুলোর মধ্যে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এর অন্যতম লক্ষ্য। সভায় বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে তিনি দেশের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। সফরের মেয়াদ ও সভার আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।