ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাম্য ও মানবমুক্তির আদর্শ ধারণের আহ্বান

Doinik Kumar
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গত রোববার বিকেলে এ আয়োজন করা হয়। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা ও শোষণবিরোধী চেতনার সংগ্রামী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে আজও মানুষকে অনুপ্রাণিত করে।

নবীনসাথী খেলাঘর আসরের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা খেলাঘর আসরের সভাপতি আলতাফ হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম।

আলোচনায় এ সময় বক্তব্য দেন জেলা খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ, সদস্য সুরাইয়া বেগম, নবীনসাথী খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সদস্য সুলতানা ইয়াসমিন, মুন্নি খানসহ অন্যরা।

আলোচকেরা আরও বলেন, নজরুলের ‘বিদ্রোহী’, ‘সাম্যবাদী’ ও ‘দারিদ্র্য’সহ বিভিন্ন রচনা শোষিত মানুষের সংগ্রামের অনুপ্রেরণা। বর্তমান সমাজে বৈষম্য, নির্যাতন ও বঞ্চনা দূর করতে তাঁর সাম্য ও মানবমুক্তির আদর্শ ধারণ করা জরুরি বলে মত দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।