পরিদর্শন করেই বেড সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিলেন এমপি নায়াব ইউসুফ
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর শনিবার তিনি প্রথমবারের মতো হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে জানা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন। এ অবস্থায় বেড সংখ্যা বাড়ানো এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি। হাসপাতালের মানোন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরবাসীর জন্য সঠিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
এ সময় সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
