ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে তিন দিনে গ্রেপ্তার চার মাদক কারবারি

Doinik Kumar
নভেম্বর ৭, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো. মেজবাহ উদ্দিন

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন দিনে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি, আধা গ্রাম হেরোইন ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক সপ্তাহে থানায় চারটি মামলা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে উপজেলার বেপারী ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী ও বিএস ডাঙ্গী এলাকায় এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফজাল ফকির (৪০), গিয়াস বেপারী (৪২), এলাহি খান (২৯) ও স্বাধীন মৃধা (২০)। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রউফ মেম্বারের বাড়ির সামনের সড়ক থেকে আধা গ্রাম হেরোইনসহ এলাহি খানকে গ্রেপ্তার করা হয়। তিনি পাশের কোতোয়ালি থানার বিল মাহমুদপুর গ্রামের মৃত মজিবর খানের ছেলে। একই এলাকায় পৃথক অভিযানে মৃত মনসুর বেপারীর ছেলে গিয়াস বেপারীকে ১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, উপজেলা সদরের বিএস ডাঙ্গী গ্রামের স্বাধীনতা চত্বর এলাকা থেকে ১০টি ইয়াবা বড়িসহ আফজাল ফকিরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরশাদ মাতুব্বর ডাঙ্গী গ্রামের কামাল ফকিরের ছেলে। এ ছাড়া বালিয়া ডাঙ্গী গ্রামের জেলখানা এলাকা থেকে গাঁজাসহ স্বাধীন মৃধাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে থানার এসআই গোলাম হোসেন খান, এনামুল হক, মুজাহিদ, কাজী রিপন, মোজাম্মেল হক এবং এএসআই সাইফুদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলাকে মাদকমুক্ত করতে তিনি স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।