ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবগঙ্গায় ঝুলে আছে স্বপ্ন: দেড় বছরের সেতু আট বছরেও অধরা

Doinik Kumar
এপ্রিল ২০, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নাছির কবিরাজ,
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন বারইপাড়া সেতুটি দীর্ঘ আট বছরেও আলোর মুখ দেখেনি। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নকশাগত জটিলতা ও ধীরগতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। এতে নড়াইল ও কালিয়ার প্রায় দুই লাখ মানুষের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
সওজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মার্চে ৬৫ কোটি টাকা ব্যয়ে ৬৫১ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ নদীর শ্রেণি পরিবর্তন করলে নকশা সংশোধনের প্রয়োজন পড়ে, যার ফলে বর্তমান ব্যয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৯২ লাখ টাকায়। বর্তমানে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিনে দেখা যায়, সেতুর অধিকাংশ স্প্যান বসানো হলেও সংযোগ স্থলে একটি স্প্যানের কাজ এখনো নিচে চলছে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে খেয়াঘাটে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তি পোহাতে হয়। নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে নির্মাণযজ্ঞ চলছে। নির্ধারিত সময়েই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।