গদারডাঙ্গীতে রক্তক্ষয়ী উন্মাদনা: কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের কোদালের কোপে দুই নারীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ২৭ এপ্রিল রাত ৯টার দিকে ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন মোল্লার ছেলে আকাশ (২৮) হঠাৎ করে বাড়ির উঠানে থাকা ব্যক্তিদের ওপর কোদাল নিয়ে অতর্কিত হামলা চালায়। তার এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) মারা যান। এ সময় তাদের বাঁচাতে গিয়ে রিয়াজ মোল্লা (৪৫) নামে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে...
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের কোদালের কোপে দুই নারীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ২৭ এপ্রিল রাত ৯টার দিকে ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন মোল্লার ছেলে আকাশ (২৮) হঠাৎ করে বাড়ির উঠানে থাকা ব্যক্তিদের ওপর কোদাল নিয়ে অতর্কিত হামলা চালায়। তার এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) মারা যান। এ সময় তাদের বাঁচাতে গিয়ে রিয়াজ মোল্লা (৪৫) নামে একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত আকাশ এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক যুবককে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।