ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড় লেভেলে খেলার ঘোষণার পরদিন গ্রেপ্তার বিএনপি নেতা

Doinik Kumar
নভেম্বর ২৯, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক ডিজঅনার মামলার পুরোনো পরোয়ানায় বুধবার দিবাগত গভীর রাতে মধুখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহান মাহমুদ বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালে ৮ লাখ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারায় আদালত ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। তাতে ভবিষ্যতে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে তিনি স্বেচ্ছায় পদ ছাড়ার কথা বলেন। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বোরহান চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।