নিজস্ব প্রতিবেদক ■ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সাপের দেবী হিসেবে পূজিত হন মনসা দেবী। পরিবারের শান্তি, সন্তান লাভ ও আর্থিক সমৃদ্ধি কামনায়ও ভক্তরা তাঁর পূজা করে থাকেন। পূজা উপলক্ষে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় বসেছে প্রতিমার অস্থায়ী দোকান। আকার ও প্রকারভেদে প্রতিটি মনসা প্রতিমার দাম রাখা হয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। তবে পূজার আগের দিন পর্যন্ত প্রতিমার কাঙ্ক্ষিত বেচাকেনা হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিমা বিক্রেতা লক্ষণ পাল বলেন, “গত বছর...
নিজস্ব প্রতিবেদক ■
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, সাপের দেবী হিসেবে পূজিত হন মনসা দেবী। পরিবারের শান্তি, সন্তান লাভ ও আর্থিক সমৃদ্ধি কামনায়ও ভক্তরা তাঁর পূজা করে থাকেন।
পূজা উপলক্ষে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় বসেছে প্রতিমার অস্থায়ী দোকান। আকার ও প্রকারভেদে প্রতিটি মনসা প্রতিমার দাম রাখা হয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।
তবে পূজার আগের দিন পর্যন্ত প্রতিমার কাঙ্ক্ষিত বেচাকেনা হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতিমা বিক্রেতা লক্ষণ পাল বলেন, “গত বছর প্রতিমার ভালো বেচাকেনা হয়েছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত তেমন বেচাকেনা হয়নি। আশা করছি, আজ বিকেলের মধ্যে অথবা আগামীকাল সকালে সব প্রতিমা বিক্রি হয়ে যাবে।”
তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মনসা প্রতিমার বেচাকেনা কিছুটা কম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।