ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: পরিচালকের ১০ বছর কারাদণ্ড

Doinik Kumar
জুন ২৯, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের একটি মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার দায়ে ওই মাদ্রাসার পরিচালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. আশরাফ আলী (৪৬) দক্ষিণ গোয়ালচামট মহল্লার রওজাতুন-নেছা মহিলা মাদ্রাসার পরিচালক।
এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৩ এপ্রিল স্ত্রী-সন্তান বাড়িতে না থাকার সুযোগে হেফজখানার ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আশরাফ। পরে ছাত্রীটি পালিয়ে বাবা-মাকে ঘটনা জানায়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ঘটনার ১৭ দিন পর কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট অভিযোগপত্র দাখিলের পর যুক্তিতর্ক শুরু হলে আশরাফ পলাতক হন।
আদালত তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।