ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পৌনে ১৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে ফরিদপুর-রাজবাড়ী মোড় এলাকার ঢাকা–ফরিদপুর–মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া গ্রামের মো. কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া এলাকার মো. ইব্রাহিম শেখ (২৩)।

র‍্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে রাজবাড়ী মোড় এলাকায় মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে চালক ও সহযোগীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।