ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তিনি সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাঁর এই পরিদর্শন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন বোয়ালমারী থানায় ৩০২/২০১/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সঙ্গে মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। তদন্ত কার্যক্রম আরও জোরদার ও দ্রুত সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে এসপি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খান এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।