নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। পুলিশ জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা থানার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলক্রসিংয়ের প্রায় ১০০ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসিরুল হক ঘটনাস্থলে যান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এ সময় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক নূর মোহাম্মদও ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা রেলওয়ে পুলিশকে সহযোগিতা করেন।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁর স্বজনদের সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
