ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে লায়ন্স ক্লাবের র‍্যালি

Doinik Kumar
অক্টোবর ৪, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গ্র্যান্ড র‍্যালির আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব ফরিদপুর। ‘Together We Rise, Together We Thrive’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাইজ ওয়ার্ল্ড লায়ন্স ডে ও অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬ উপলক্ষে গত শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন লায়ন্স ক্লাবের সদস্য আশিক হাবিব সিদ্দিকী, মতিউর রহমান, সফিউল আলম, শহিদুর রহমান, সুজয় সাহা, আলী আকবর, আবুল কালামসহ ক্লাবের অন্য সদস্যরা। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট-৩১৫ এ১, বাংলাদেশের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।