ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বিয়ে দেবেন, টাকা নেই : মায়ের স্বামী হারানো পারভীন বেগমের দীর্ঘ সংগ্রামের গল্প

Doinik Kumar
জুন ১৬, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ
ফরিদপুর শহরের চানমারী কমলাপুর এলাকার বাসিন্দা পারভীন বেগম (৫৫)। ১৭ বছর আগে লিভার ক্যান্সারে স্বামী ছরোয়ারকে হারিয়েছেন। তিন মেয়ে নিয়ে তখন থেকেই শুরু হয় তাঁর একার লড়াই।
মানুষের বাড়িতে কাজ করেছেন, শহরে ছোট চায়ের দোকান চালিয়েছেন প্রায় দশ বছর। করোনার ধাক্কায় সেই দোকানও বন্ধ হয়ে যায়। এখন একটি ম্যাচে রান্নার কাজ করেন, মাসে পান মাত্র সাড়ে তিন হাজার টাকা।
তিন মেয়ের মধ্যে মেঝ মেয়ে শাহানার বিয়ে ঠিক হয়েছে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর এলাকায়। পাত্র কৃষিকাজ করেন। কিন্তু বিয়ের খরচ জোগাড় করতে পারছেন না পারভীন।
বাধ্য হয়ে তিনি এখন মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন জানাচ্ছেন। সামান্য সহায়তা পেয়ে তাঁর মুখে যে স্বস্তির হাসি ফোটে, সেটাই বলে দেয়-একটু সহমর্মিতা কতটা বদলে দিতে পারে একজন অসহায় মায়ের জীবন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।