ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলার প্রধান আসামি জিহাদ গ্রেফতার

Doinik Kumar
মে ১৭, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর থানার আলিয়াবাদ ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি জিহাদ খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশে এবং সদর থানার সার্কেল এএসপি আজমীর হোসেনের সহযোগিতায় একটি বিশেষ দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে শিবচর থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
ঘটনার মাত্র তিন দিনের মধ্যে মূল আসামি ধরা পড়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে ফরিদপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।