ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও হেরোইনসহ আটক ২

Doinik Kumar
মে ১৬, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের পৃথক দুটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবা ও ১৩০ পুড়িয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, এসআই মোহাম্মদ হান্নান মিয়ার নেতৃত্বে একটি দল কোতয়ালী থানার আইজদ্দীন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মোঃ কিবলু শেখকে (৪৪) আটক করে। তিনি নতুন ডাঙ্গী এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।
অন্য এক অভিযানে, এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ও ১০.৩ গ্রাম হেরোইনসহ মোঃ ইউনুস ফকির ওরফে ডাঃ ইউনুসকে (৬০) আটক করা হয়। তিনি দক্ষিণ ঝিলটুলির বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।