নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের পৃথক দুটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবা ও ১৩০ পুড়িয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, এসআই মোহাম্মদ হান্নান মিয়ার নেতৃত্বে একটি দল কোতয়ালী থানার আইজদ্দীন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মোঃ কিবলু শেখকে (৪৪) আটক করে। তিনি নতুন ডাঙ্গী এলাকার মৃত নবাব আলী শেখের ছেলে।
অন্য এক অভিযানে, এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকা থেকে ১০২ পিস ইয়াবা ও ১০.৩ গ্রাম হেরোইনসহ মোঃ ইউনুস ফকির ওরফে ডাঃ ইউনুসকে (৬০) আটক করা হয়। তিনি দক্ষিণ ঝিলটুলির বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।