ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ: দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Doinik Kumar
এপ্রিল ৬, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এক দুর্র্ধষ ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে গেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গত পরশু রাতে সশস্ত্র ডাকাত দল একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস জোগান এমপি নায়াব ইউসুফ। এ সময় তিনি পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। তিনি জানান, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো শিথিলতা সহ্য করা হবে না।  এদিকে গ্রামে এমন দুর্র্ধষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।