ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ১৩ শিশু নিহত

Doinik Kumar
জানুয়ারি ২০, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি ট্রাকের সঙ্গে স্কুলগামী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির। 

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১১ স্কুলশিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু মারা যায়।

কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল প্রায় ৭টার দিকে জোহানেসবার্গের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় ওই বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গাউতেং জরুরি সেবা বিভাগ পাঁচজন আহতকে সেবোকেং হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও আরও দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কোপানং হাসপাতালে পাঠানো হয়। মিনিবাসটির চালকও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষ নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট স্কুলগুলোকে প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।