ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করল যুক্তরাষ্ট্র

Doinik Kumar
জানুয়ারি ৩, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

72

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (৩ জানুয়ারি) মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার দাবি করেন ট্রাম্প। তবে মাদুরোকে কোথায় কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।’

মার্কিন বাহিনীর হাতে আটক নেতা নিকোলাস মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশ করার জন্য শনিবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস।

ভেনেজুয়েলার টেলিভিশনের সঙ্গে ফোনালাপে রদ্রিগেস বলেন, কারাকাস ও অন্যান্য শহরে ধারাবাহিক মার্কিন হামলার পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না।

১৯৮৯ সালে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লাতিন আমেরিকায় সরাসরি এ ধরনের হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।