ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের দায়ে ২ জনকে গ্রেপ্তার

Doinik Kumar
জুলাই ১, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

31
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ১০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন  কণ্যাশিশুকে ধর্ষণের দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মামা বাদী হয়ে গতকাল সোমবার সকালে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে একটি মামলা করেছেন।
এই মামলায় ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) ও ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা মো.  জুয়েলকে (২৪) আসামি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।