ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

Doinik Kumar
নভেম্বর ১৯, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। একইসঙ্গে তার ওপর হামলার চেষ্টাও করা হয়। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে একটি শুঁটকির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হলে কয়েকশ মানুষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া এবং অভিযানে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে একটি দোকান থেকে ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কয়েকশ মানুষ আমাদের ঘিরে ধরে হামলার চেষ্টা ও হেনস্তা করে। এ সময় জব্দ করা সামগ্রী ছুড়ে ফেলা ও অটোরিকশা ভাঙচুর করা হয়। বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফার উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয় বলেও অভিযোগ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।